ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

শুকনো চালের গুঁড়া দিয়ে পোয়া পিঠা তৈরির রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৯৭ বার

শহুরে জীবনে পিঠা তৈরি করে খাওয়ার অবকাশ সবার থাকে না। তখন বাইরে থেকে কিনে খাওয়া ছাড়া উপায় কী। তবে ঘরে তৈরি খাবার স্বাস্থ্যকর ও সুস্বাদু তো বটেই। কিন্তু ভেজা চাল কুটে সেই গুঁড়া দিয়ে পিঠা তৈরি করার সময় কোথায়। শুকনো চালের গুঁড়া দিয়ে আবার সব ধরনের পিঠা তৈরিও করা যায় না। অবশ্য করা যায়, যদি উপায় জানা থাকে। শুকনো চালের গুঁড়া দিয়েই আপনি সুস্বাদু পোয়া পিঠা তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

শুকনো চালের গুঁড়া- ২ কাপ

ময়দা- আধা কাপ

গুড়- ১ কাপ

লবণ- সামান্য

পানি- পরিমাণমতো

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

পানি হালকা গরম করে নিয়ে তাতে শুকনো চালের গুঁড়া ভিজিয়ে রাখুন। ঘণ্টাখানেক এভাবে রেখে তার সঙ্গে গুড়, ময়দা, লবণ ও প্রয়োজন অনুযায়ী পানি মিশিয়ে নিন। গোলা তৈরি হয়ে গেলে চুলায় কড়াই দিন। তাতে তেল গরম হতে দিন। ভালোভাবে গরম হয়ে গেলে তাতে গোল চামচের সাহায্যে একটি করে পিঠার গোলা ছাড়ুন। চুলার আঁচ মাঝারি রেখে দুই পিঠ ভালো করে ভেজে তুলুন। বাড়তি তেল শুঁষে নেওয়ার জন্য টিস্যুর উপরে রাখতে পারেন। এরপর পরিবেশন করুন সুস্বাদু পোয়া পিঠা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

শুকনো চালের গুঁড়া দিয়ে পোয়া পিঠা তৈরির রেসিপি

আপডেট টাইম : ১০:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬