বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে বিশেষ সভা আহ্বান করেছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে গঠিত উপ-কমিটির এক বিশেষ সভা আগামী ৬ জানুয়ারি ২০২৬ খ্রি. (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর মিরপুরে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে।
সভায় দোয়া মাহফিলের সার্বিক প্রস্তুতি, কর্মসূচির রূপরেখা ও দায়িত্ব বণ্টনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এ উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার সকল সম্মানিত সদস্য ও সংশ্লিষ্ট উপ-কমিটির নেতৃবৃন্দকে নির্ধারিত সময় অনুযায়ী সভায় উপস্থিত থেকে কার্যক্রম সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে স্বাক্ষর করেন দোয়া মাহফিল আয়োজন উপ-কমিটির সদস্য সচিব মো. জুবায়ের ইবনে সালেহ।
Reporter Name 






















