ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ এবং যুবরাজের শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৫৫ বার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সৌদি আরবের বাদশাহ সালমান গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শোকবার্তা পাঠান। সৌদির বাদশাহ তার শোকবার্তায় খালেদা জিয়াকে চিরশান্তি দান, তার গুনাহ ক্ষমা করা ও তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সৌদির বাদশাহ শোকবার্তায় খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একই ধরনের শোকবার্তা পাঠিয়েছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি গভীর সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো শোকবার্তায় তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষনিশ্বাস ত্যাগ করেন। পরদিন বুধবার রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ এবং যুবরাজের শোক

আপডেট টাইম : ০৫:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬