ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আজ চূড়ান্ত সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১২৯ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের জন্য জমা দেওয়া ২৩৮টি মনোনয়নপত্রের যাচাই-বাছাই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আজ জানা যাবে।

আজ (৩ জানুয়ারি) শনিবার প্রার্থীদের যোগ্যতা, অযোগ্যতা এবং হলফনামায় প্রদত্ত তথ্য বিশ্লেষণ শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা বা বাতিলের সিদ্ধান্ত দেবেন রিটার্নিং অফিসাররা। রাজধানীর দুটি পৃথক স্থানে একযোগে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর এলাকার ১৩টি আসনের মনোনয়নপত্র যাচাই করা হচ্ছে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। অপরদিকে, ঢাকা জেলার অবশিষ্ট আসনগুলোর মনোনয়নপত্র যাচাই চলছে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এর সম্মেলন কক্ষে। সহকারী রিটার্নিং অফিসাররা ইতোমধ্যে প্রার্থীদের হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্তভাবে প্রস্তুত করেছেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি রোববারের মধ্যে দেশব্যাপী সকল সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আজ চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট টাইম : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬