ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১০৪ বার
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালকসহ আরো দুইজন।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি বাসটির সুপারভাইজার মো. সেলিম শেখ (৪৫)।

তিনি খুলনার লবণচড়া এলাকার মোহাম্মদ নগরের বাসিন্দা এবং মো. আইয়ুব আলী শেখের ছেলে।আহতরা হলেন— বাসচালক মো. মুরাদ হোসেন (৪১) এবং যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খুলনা থেকে ঢাকাগামী জিএস ট্রাভেলসের একটি বাস পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হয়।খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে একজন মৃত ও দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।’

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ১১:০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬