ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা জুড়ে কুয়াশার দাপট, বেলা বাড়লেও সূর্যের দেখা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৩৭ বার

আজও শীত এবং কুয়াশার দাপট অব্যাহত রয়েছে ঢাকায়। সকাল গড়িয়ে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি রাজধানীর আকাশে। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় অনেক এলাকায় দৃষ্টিসীমাও কমে গেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার মধ্যেই আজ ঢাকাসহ আশপাশের এলাকায় কুয়াশার প্রভাব থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি পুরোপুরি কাটার সম্ভাবনা কম।

শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা জুড়ে কুয়াশার দাপট, বেলা বাড়লেও সূর্যের দেখা নেই

আপডেট টাইম : ১২:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬