ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিটিআরসি ভবনে মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, গ্রেফতার ২৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৯৫ বার

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের এ ঘটনায় ২৮ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মোহাম্মদপুরের শেরেবাংলা আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে ঘণ্টাখানেক পরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখা যায়, ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করার কারণে মূল ভবন ও করিডোরের গ্লাস ভেঙে গেছে। বিআরটিসির একটি বাসও ভাঙচুর করা হয়েছে।

মোবাইল ফোন ব্যবসায়ীরা দুপুর ২টা থেকে আন্দোলন করছিলেন। পরে বিকেল ৩টার দিকে ভাঙচুর চালান তারা।

সৃষ্ট পরিস্থিতি সামলাতে সন্ধ্যায় বিটিআরসি ভবনে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

বিটিআরসি ভবনে মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, গ্রেফতার ২৮

আপডেট টাইম : ১০:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬