ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ-১ আসনে বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী মিজানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৪৯ বার

Oplus_16908288

কিশোরগঞ্জ-১ (হোসেনপুর–কিশোরগঞ্জ সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–প্রদত্ত বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে আহুত মশাল মিছিলে অংশগ্রহণকারী মিজানুর রহমান মিজান–এর অকাল মৃত্যুতে শোক, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়ভাবে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভায় বক্তারা মিজানুর রহমান মিজানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার সংগ্রামী ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, কিশোরগঞ্জ-১ আসনে বিতর্কিত মনোনয়নের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করে তিনি সাহসী অবস্থান নিয়েছিলেন, যা দলের নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় জজ ও বিএনপির সাবেক মনোনয়নপ্রার্থী রেজাউল করিম খান চুন্নু এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়নপ্রার্থী খালেদ সাইফুল্লাহ সোহেল। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেষে মিলাদ মাহফিলে মরহুম মিজানের রুহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

কিশোরগঞ্জ-১ আসনে বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারী মিজানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ

আপডেট টাইম : ০৩:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫