ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

ইসির বৈঠকে উপস্থাপন করা হবে তারেক ও জাইমার ভোটার হওয়ার নথি : সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১০৫ বার
নির্বাচন কমিশনের (ইসি) আগামীকাল রবিবারের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি উপস্থাপন করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়।

সে কারণে রবিবার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’সিনিয়র সচিব জানান, ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফরম পূরণ, ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও স্বাক্ষর) গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে যেকোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার। সে বিবেচনায় তাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, ‘নিবন্ধন সম্পন্ন হলেও তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সে কারণে তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হওয়ার নথি আগামীকাল রোববার কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ইসি সচিব আরো জানান, আজই তাদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর তৈরি হয়ে যেতে পারে।

তবে নিবন্ধনের তথ্য সিস্টেমে আপলোড করার পর ফিঙ্গারপ্রিন্ট, স্বাক্ষর ও ফেস আইডির মিল যাচাইসহ প্রযুক্তিগত কিছু ধাপ সম্পন্ন করতে সময় লাগে। এসব যাচাই–বাছাই শেষ হলে এনআইডি নম্বর চূড়ান্তভাবে দেওয়া হবে।রবিবার কমিশনে নথি উপস্থাপনের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘বিষয়টি পূর্ণ কমিশনের অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট। কমিশন চাইলে আনুষ্ঠানিক সভার মাধ্যমে বা নথিভিত্তিক প্রক্রিয়ায় অনুমোদন দিতে পারে। কোন পদ্ধতিতে সিদ্ধান্ত হবে, তা কমিশনের এখতিয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

ইসির বৈঠকে উপস্থাপন করা হবে তারেক ও জাইমার ভোটার হওয়ার নথি : সচিব

আপডেট টাইম : ১১:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫