ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকবে ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৯৫ বার
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে গত বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে ছুটি ছাড়াও ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই টানা তিন দিনের ছুটিতে ব্যাংক বন্ধের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে শনিবার ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। পাশাপাশি ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।এ ছাড়া সংশোধিত সময় অনুযায়ী রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি, ২০২৬। পাশাপাশি ১০ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।

আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, ২০২৬।অন্যদিকে রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। পাশাপাশি নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত (১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা)। সবশেষ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকবে ব্যাংক

আপডেট টাইম : ০১:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫