ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি একীভূত ৫ ইসলামী ব্যাংকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার
একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে আগামী সোমবার (২৯ ডিসেম্বর) থেকে প্রস্তুতি নিচ্ছে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

প্রাথমিকভাবে গ্রাহকরা একীভূত হওয়া ব্যাংকগুলোর শাখা থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এ অর্থ দেওয়া হবে আমানত বিমা তহবিল থেকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক একটি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

একীভূত প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। ইতোমধ্যে নতুন ব্যাংক—সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকটি সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে অধিগ্রহণ করবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‌‘আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকলেও এখন তা কাটিয়ে ওঠা গেছে।

ফলে আগামী সোমবার থেকেই আশা করছি ব্যাংকগুলো টাকা দেয়া শুরু করবে। সংশ্লিষ্ট গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকেই এ অর্থ উত্তোলন করতে পারবেন। তবে কোনো গ্রাহকের একটি ব্যাংকে একাধিক হিসাব থাকলে, তিনি কেবল একটি হিসাব থেকেই টাকা তুলতে পারবেন। আর যদি কারো পাঁচটি ব্যাংকেই হিসাব থাকে, তাহলে প্রতিটি ব্যাংকের হিসাব থেকেই নির্ধারিত অঙ্কের টাকা উত্তোলনের সুযোগ পাবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি একীভূত ৫ ইসলামী ব্যাংকের

আপডেট টাইম : ১১:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫