ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬৭ বার

Oplus_16908288

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেন। তিনি বলেন, “প্রিয় বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার।”

তিনি বলেন, একাত্তরে এই মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ দেশ ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজ জনগণ চায় তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক এবং মাথা উঁচু করে বাঁচতে চায়।

তারেক রহমান দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেন, “এ দেশে পাহাড়ের মানুষ আছে, সমতলের মানুষ আছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষ বসবাস করছে। আমরা চাই সকলের জন্য নিরাপদ বাংলাদেশ, যেখানে একজন নারী, পুরুষ বা শিশু ঘর থেকে বের হলে নিরাপদে ফিরে আসতে পারবে।”

তিনি শহীদ ওসমান হাদীকে স্মরণ করে বলেন, “ওসমান হাদীর ইচ্ছা ছিল এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১-এর এবং ২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তারেক রহমান তরুণ প্রজন্মকে আগামী দিনের দেশ গঠনের নেতৃত্ব দেবার দায়িত্বের কথা উল্লেখ করেন এবং গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশের উন্নয়নের পরিকল্পনা প্রকাশ করেন। তিনি মার্টিন লুথার কিং-এর ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর উদাহরণ দিয়ে বলেন, “আমি ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। দেশ গড়ে তোলার জন্য পরিকল্পনা আছে, তবে তা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”

শেষে তিনি মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “সবাই মিলে কাজ করব, গড়বো আমাদের বাংলাদেশ।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

আপডেট টাইম : ০৬:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫