ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সংবর্ধনা মঞ্চে আলিশান চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ারে মির্জা আব্বাসকে সাথে বসলেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৪ বার

Oplus_16908288

রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’য়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নিজের জন্য নির্ধারিত সুদৃশ্য আলিশান চেয়ার সরিয়ে তিনি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে মির্জা আব্বাসকে সাথে নিয়ে বসেন।

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সংবর্ধনাস্থলে পৌঁছে তিনি মঞ্চে উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও জোটের শরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। মঞ্চে সারি সারি চেয়ার সাজানো ছিল এবং প্রতিটি চেয়ারের গায়ে সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল। মঞ্চের ঠিক মাঝখানে তারেক রহমানের জন্য আলিশান চেয়ার নির্ধারিত ছিল।

হাজারো নেতা-কর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তিনি নিজের আসনে বসতে যান। তবে নির্ধারিত বিশেষ চেয়ারটি দেখে সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে আয়োজকেরা মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার এনে দেন এবং তিনি সেখানে বসেন। কয়েক মিনিটের মধ্যেই বক্তব্য শুরু করেন।

মঞ্চে তারেক রহমানের ডান পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাঁ পাশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জন্য চেয়ার বরাদ্দ ছিল। এছাড়া বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

সংবর্ধনা মঞ্চে আলিশান চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ারে মির্জা আব্বাসকে সাথে বসলেন তারেক রহমান

আপডেট টাইম : ০৪:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫