ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৮ বার

Oplus_16908288

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চে তিনি এ কথা বলেন।
বিকেল ৩টা ৫৮ মিনিটে বক্তব্য শুরু করে তিনি বলেন, “প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি, অশেষ রহমতে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের মাঝে।”

তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব এবং নব্বইয়ের গণ-আন্দোলনের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট একাত্তরের মতো এ দেশের ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ—কৃষক, শ্রমিক, নারী-পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ সকল পেশা ও শ্রেণির মানুষ—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল।”

সংবর্ধনা মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৩০০ ফিট স্লোগানে মুখর হয়ে ওঠে। হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, গয়েশ্বর চন্দ্র রায় ও হাফিজ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা দেন। রাস্তার দু’পাশে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। মঞ্চে পৌঁছাতে তিন ঘণ্টা পনের মিনিট সময় লেগে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়: তারেক রহমান

আপডেট টাইম : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫