ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

হাত নেড়ে বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬১ বার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল–সবুজ বাসে করে পূর্বাচল ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। প্রিয় নেতার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে জড়ো হয়েছেন অগণিত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বাসের সামনের অংশ ও পাশের জানালায় দাঁড়িয়ে তারেক রহমান হাত নেড়ে দলের নেতাকর্মী এবং সর্বসাধারণের উদ্দেশে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন উপস্থিত নেতাকর্মীরাও।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পরে পারিবারিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এরপর পরিবারকে বিদায় জানিয়ে লাল–সবুজ রঙের গাড়িবহরে ওঠেন তারেক রহমান। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে তার গাড়িবহর ধীরগতিতে ৩০০ ফিট এলাকার দিকে অগ্রসর হচ্ছে, যেন সড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষ তাকে একনজর দেখতে পারেন এবং তিনিও সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে পারেন।

এর আগে একই দিন সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

হাত নেড়ে বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান

আপডেট টাইম : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫