ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে ঢাকায় পা রাখলো ‘জেবু’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১০৩ বার

Oplus_16908288

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন তারেক রহমান। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের আনন্দঘন মুহূর্তে ঢাকায় পা রেখেছে আরও এক ‘সেলিব্রেটি’—নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হওয়া সাইবেরিয়ান বিড়াল ‘জেবু’।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ফ্লাইট নম্বর বিজি-২০২, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। ওই ফ্লাইটেই তারেক রহমানের সঙ্গে ঢাকায় পৌঁছায় তার পরিবার—স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান—এবং পরিবারের প্রিয় পোষা বিড়াল জেবু।

জেবু মূলত ব্যারিস্টার জাইমা রহমানের পোষা সাইবেরিয়ান জাতের লোমশ বিড়াল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেবুর নামে একটি ফেসবুক পেজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। হালকা ও কৌতুকধর্মী (স্যাটায়ার) ধাঁচে তৈরি এই পেজটি অল্প সময়ের মধ্যেই বিড়ালপ্রেমী ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিষয়টি নিশ্চিত করে সাইমুম পারভেজ জানান, জেবুর ফেসবুক পেজটি অফিশিয়াল এবং এটি বিএনপির কনটেন্ট জেনারেশন টিমের আওতায় পরিচালিত হচ্ছে।

তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবনের অবসান ও রাজনৈতিক প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে জেবুর ঢাকায় আগমন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিন্নমাত্রার আনন্দ যোগ করেছে। রাজনৈতিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পোষা প্রাণীর কৌতুকধর্মী উপস্থিতি যেন সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ও হাসির খোরাক জুগিয়েছে।

এভাবেই বিএনপি পরিবারের একটি বিশেষ মুহূর্তে রাজনীতি ও মানবিক আবেগের পাশাপাশি পোষা প্রাণীর সরল আনন্দও ভাগাভাগি হয়ে উঠেছে ঢাকাবাসীর সঙ্গে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে ঢাকায় পা রাখলো ‘জেবু’

আপডেট টাইম : ০৩:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫