ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

এই সরকারের আমলে আসছে না নতুন পে স্কেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৮২ বার

সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করে সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাইয়ে পে কমিশন গঠন করে সরকার। পরে ছয় মাসের মধ্যে সুপারিশ দেয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়।

কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই সরকারের সময়েই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন। কিন্তু শেষ খবরে জানা গেছে এই সরকারের আমলে তা বাস্তবায়ন করা সম্ভব না।

৯ নভেম্বর অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার।

এরপরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে ৩০ নভেম্বর মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আল্টিমেটাম দেন কর্মচারী নেতারা। তবে এখন পর্যন্ত নবম পে স্কেলের সুপারিশ দাখিল করেনি কমিশন।

অনলাইনে জমা পড়া মতামত ও কর্মচারীদের দেয়া প্রস্তাব বিশ্লেষণ করে ১৭ ডিসেম্বর বিকেলে সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সব সদস্য নিয়ে বৈঠকে বসেন কমিশন চেয়ারম্যান।

সভায় কমিশনের তৈরিকৃত খসড়া নিয়ে বিস্তর আলোচনা হয়। কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্রের খবর, সুপারিশ জমা দেওয়ার আগে অন্তত আরও তিনটি সভা করবে কমিশন। আর সুপারিশ জমা হতে পারে আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুসারে নির্বাচনী প্রচারণা ২০২৬ সালের ২২ জানুয়ারি শুরু হবে।

সে হিসেবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পে স্কেল নিয়ে সুপারিশ জমা হলে, সেটি নিয়ে সরকারের যাচাই-বাছাই করার পর্যাপ্ত সময় থাকবে না।

তাই এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না, এটা একপ্রকার নিশ্চিত। পাশাপাশি আগামী অর্থবছরে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়েও রয়েছে শঙ্কা।

সম্প্রতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বলেন, ‘পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত।

কর্মচারীদের আল্টিমেটামের মধ্যে এতো কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।’ তবে এই সরকারের আমলে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে কিনা, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

এই সরকারের আমলে আসছে না নতুন পে স্কেল

আপডেট টাইম : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫