ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাংলাদেশ গড়তে হলে নতুন ধরনের ‘মিডিয়া পরিবেশ’ তৈরি করা জরুরি: ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৯৭ বার

বাংলাদেশের ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে কোনো সরকারই প্রকৃত অর্থে সমালোচনামূলক সাংবাদিকতা গ্রহণ করেনি—এমন অভিজ্ঞতার কথা তুলে ধরে নতুন বাংলাদেশে স্বাধীন ও সমালোচনামূলক গণমাধ্যম মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

সমালোচনামূলক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি শুধু সাংবাদিকতার স্বাধীনতার বিষয় নয়, বরং সুশাসনের জন্য অপরিহার্য। আপনি যদি সত্য কথা শুনতে না চান, তাহলে আপনি ভুল করবেন এবং সেই ভুল বারবার করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও-টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে এ সভার আয়োজন করে ‘তারেক রহমান–স্বদেশ প্রত্যাবর্তন কমিটি’। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মতবিনিময় সভায় সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন ধরনের মিডিয়া পরিবেশ তৈরি করা জরুরি বলে উল্লেখ করেন মাহফুজ আনাম।

তিনি বলেন, তারেক রহমানের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় সময়। কারণ, বর্তমান চ্যালেঞ্জগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে গভীর। বাংলাদেশ এই মুহূর্তে এক ধরনের ধ্বংসপ্রাপ্ত অবস্থার মধ্যে আছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে নজিরবিহীন ঘটনার কথা তুলে ধরে মাহফুজ আনাম বলেন, বাংলাদেশের ৫৩ বছরের বয়সে কখনো কোনো মিডিয়া অফিসে আগুন দেওয়া হয়নি। প্রথমবারের মতো প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো হয়েছে। কেন? আমরা কী অপরাধ করেছি? এটা সব মিডিয়ার প্রশ্ন করা উচিত।

ভবিষ্যতের দিকে তাকিয়ে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি সম্মানজনক ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন মাহফুজ আনাম।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা শুধু প্রথম ধাপ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সমালোচনামূলক মতপ্রকাশের স্বাধীনতা। আপনি ক্ষমতায় না থাকলে মিডিয়ার প্রতি উদার থাকা সহজ, কিন্তু ক্ষমতায় গেলে আপনি সমালোচনা কতটা গ্রহণ করেন—সেটাই আসল পরীক্ষা।

তিনি আরও বলেন, আমাদের ৫৩ বছরের রাজনীতিতে বড় অভিজ্ঞতা হলো—কোনো সরকারই কখনো সমালোচনামূলক সাংবাদিকতাকে গ্রহণ করেনি। আমি আশা করবো, নতুন বাংলাদেশে বিএনপি সেই জায়গায় পরিবর্তন আনবে।

সমালোচনামূলক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে মাহফুজ আনাম বলেন, এটি শুধু সাংবাদিকতার স্বাধীনতার বিষয় নয়, বরং সুশাসনের জন্য অপরিহার্য। আপনি যদি সত্য কথা শুনতে না চান, তাহলে আপনি ভুল করবেন এবং সেই ভুল বারবার করবেন।

গণমাধ্যমের ভুল নিয়েও খোলামেলা কথা বলেন মাহফুজ আনাম। তিনি বলেন, সাংবাদিকতায়ও ভুল হতে পারে। তবে সেই ভুল ধরিয়ে দিলে তা সংশোধনের দায়িত্ব গণমাধ্যমের। আপনি যদি দেখান কোনো রিপোর্ট তথ্যভিত্তিক নয় বা ভুল, আমরা ক্ষমা চাইবো। ডেইলি স্টার সবচেয়ে বেশি ক্ষমা চেয়েছে—কারণ আমরা ভুল স্বীকার করি।

মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশ গড়তে হলে নতুন ধরনের ‘মিডিয়া পরিবেশ’ তৈরি করা জরুরি: ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম

আপডেট টাইম : ১০:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫