আজ দুপুরে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত Hotel Radisson Blu Water Garden Dhaka-এর ওয়াটার গার্ডেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবাদ মাধ্যমের সম্পাদক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, গণতন্ত্রের সুস্থ বিকাশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে দেশের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম বিশ্লেষকরা অংশ নেন।
Reporter Name 



















