ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

ভাতা দাবির আন্দোলনে বিপর্যস্ত সচিবালয়: চাকরি হারানোর শঙ্কায় আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৩৬ বার

Oplus_16908288

ভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ সচিবালয়ে চলমান আন্দোলনের জেরে চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা। সাম্প্রতিক ঘটনায় ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার পর সচিবালয়জুড়ে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা চরমে পৌঁছেছে।

বিশেষ করে গত ১০ ও ১১ ডিসেম্বর সচিবালয়ে সংঘটিত আন্দোলনের সময় অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার ঘটনায় অংশগ্রহণকারীদের ভিডিও ফুটেজ ঘেঁটে দেখছে একাধিক সরকারি সংস্থা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্দোলনে জড়িত আরও কর্মকর্তা-কর্মচারীকে আটক বা সাময়িক বরখাস্ত করা হতে পারে—এমন আশঙ্কায় অনেকেই রয়েছেন নজরদারির মধ্যে।

সূত্র মতে, বরখাস্তের তালিকা আরও দীর্ঘ হতে পারে। এতে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ কর্মচারীদের মধ্যে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ রাতের বেলায় নিজ বাসা ছেড়ে আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিচ্ছেন বলেও জানা গেছে।

অর্থ উপদেষ্টা অবরুদ্ধের ঘটনা

গত ১০ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ে নিজ দপ্তরে অবরুদ্ধ ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। পরে দাবি বিবেচনার আশ্বাস দিয়ে পুলিশের সহায়তায় তিনি দপ্তর ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় আন্দোলনকারীদের আচরণ ও ভাষা ছিল শালীনতার সীমা ছাড়ানো। অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে সেখানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারাও হতভম্ব হয়ে পড়েন।

পরদিন ১১ ডিসেম্বর পুনরায় আন্দোলনে নামলে কঠোর অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সচিবালয় এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে থানায় আটক ব্যক্তিদের দেখতে গেলে আরও সাতজনকে আটক করা হয়। এছাড়া রাতে বাসা থেকে আরও দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং আদালত রিমান্ড মঞ্জুর করেন।

নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা বাধ্যতামূলক। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর সরকার ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে।

বরখাস্তের তালিকায় আছেন যাঁরা

বরখাস্ত হওয়াদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কসহ মোট ১৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের খবর প্রকাশের পর থেকেই সচিবালয়ের ভেতরে আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের একাধিক কর্মচারী জানান, নেতাদের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা আন্দোলনে গিয়েছিলেন। এখন নেতারাই চাকরি হারিয়েছেন, ফলে সাধারণ কর্মচারীরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

নেতাদের ভুলের খেসারত সাধারণ কর্মচারীদের?

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের মহাসচিব নিজাম উদ্দীন বলেন, সভাপতির একগুঁয়ে সিদ্ধান্তের কারণে নিরীহ কর্মচারীরা আজ ভয়াবহ অনিশ্চয়তার মুখে। অনেকেই আন্দোলনের সঙ্গে একমত ছিলেন না, এমনকি কেউ কেউ আন্দোলনে অংশ নেননি, অথচ তাঁদেরও বরখাস্ত হতে হয়েছে।

অন্যদিকে পরিষদের অপর অংশের সভাপতি নুরুল ইসলাম বলেন, সরকারের শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে আন্দোলন করা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। প্রথম সারির কিছু নেতার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারণেই সচিবালয়ে আজ এই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভাতা আন্দোলনের দাবিতে শুরু হওয়া কর্মসূচি এখন রূপ নিয়েছে চাকরি হারানোর আতঙ্কে। নেতৃত্বের সিদ্ধান্তের দায় এসে পড়েছে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের কাঁধে। পরিস্থিতি কোন দিকে গড়ায়—সে দিকেই এখন তাকিয়ে পুরো সচিবালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

ভাতা দাবির আন্দোলনে বিপর্যস্ত সচিবালয়: চাকরি হারানোর শঙ্কায় আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট টাইম : ১০:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫