ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন উপদেষ্টা পরিষদে জাইমা রহমানের আসল ফেসবুক-ইনস্টাগ্রাম আইডি জানালো বিএনপি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভুত ইসরায়েলি নাগরিক ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র, আওতার বাইরে থাকবেন যারা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের পরিপত্র চূড়ান্ত হচ্ছে গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের এজেন্ডা কী ইসলামী আন্দোলনকে রেখেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা করছি : মামুনুল হক বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা রাষ্ট্রপতির কাছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৪ বার

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

আজ সন্ধ্যায় জারিকৃত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১ (ক) এবং ৯১ (কক) এ প্রদত্ত ক্ষমতাবলে, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ (ক) এর অধীনে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ অনুসন্ধান করার পাশাপাশি অনুচ্ছেদ ৭৩, ৭৫, ৭৭ এবং ৯১খ (৩) এর আওতাধীন অপরাধসমূহের সংক্ষিপ্ত বিচারের জন্য বিচার বিভাগীয় ৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল।’

এতে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’র কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন এবং এই প্রজ্ঞাপন জারির তারিখ হতে তারা নিজ দফতর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপন জারির তারিখ হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন-পূর্ব অনিয়ম যা সংসদ নির্বাচনে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর লঙ্ঘণজনিত কারণে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর ৯১খ (৩) অনুচ্ছেদের আওতাধীন অপরাধ হিসেবে বিবেচ্য, তা সংঘটিত হলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ (কক) অনুচ্ছেদ মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে সংঘটিত অপরাধের বিচার করতে পারবেন বলে এতে জানানো হয়েছে।

একইসাথে, কমিটির কর্মকর্তারা ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর অনুচ্ছেদ ৭৩, ৭৫ ও ৭৭ এর আওতাধীন কোনো অপরাধ উক্ত আদেশের ৯১ (কক) অনুচ্ছেদ মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে যে, ‘বর্ণিত কমিটি কোনো অনুসন্ধান বা বিচারকার্য পরিচালনার জন্য উক্ত কমিটির চাহিত মতে প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর ৮৯ক (২) মোতাবেক সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বা পুলিশ সুপার বা স্থানীয় থানার অফিসার ইনচার্জ বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডার বা ইনচার্জ-কে অনুরোধ করা হলো।’

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন উপদেষ্টা পরিষদে

৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

আপডেট টাইম : ১১:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫