ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকি: ডিআরইউ’র তীব্র নিন্দা ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১১৪ বার

Oplus_16908288

দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে হুমকিদাতাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে পরিকল্পিতভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

ডিআরইউ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে মানবকণ্ঠের কার্যালয়ে বার্তা সম্পাদক শিকদার ফরহাদের সঙ্গে নিউজ সংক্রান্ত বৈঠক চলাকালে সাংবাদিক জাহাঙ্গীর কিরণের মোবাইল ফোনে একাধিকবার কল করে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকি দেওয়া হয়। ফোনদাতা নিজেকে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেয় এবং সাংবাদিকতাকে ‘ছুটিয়ে দেওয়ার’ হুমকি দেয়।

পরবর্তীতে অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত এবং এলাকায় দুষ্কৃতকারী হিসেবে পরিচিত। এ ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর কিরণ বর্তমানে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ডিআরইউ জানিয়েছে।

ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক জাহাঙ্গীর কিরণের নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এদিকে, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা–ও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেওয়া গণতান্ত্রিক সমাজের জন্য অশনিসংকেত। এর মাধ্যমে শুধু একজন সাংবাদিক নয়, সমগ্র সাংবাদিক সমাজকে আতঙ্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং সাংবাদিক জাহাঙ্গীর কিরণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানায়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকি: ডিআরইউ’র তীব্র নিন্দা ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের প্রতিবাদ

আপডেট টাইম : ০৫:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫