ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম বিগত ৩ নির্বাচনে প্রশাসন, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার একাংশ পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয় সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস, ভরি কত মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি: আইসিসির চিঠি কোটিপতি তাহেরীর স্বর্ণ ৩১ ভরি, স্ত্রীর নামে কিছুই নেই কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস ইসিতে আপিল শুনানি: তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন বিক্ষোভকারীদের হত্যায় যুক্তরাষ্ট্র ও ইরানের চরিত্র একই ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্ড দিচ্ছে সরকার, মিলবে যেসব সুবিধা অবশেষে সুখবর পেলেন মেহজাবীন

একজন ব্যক্তি ৩টির বেশি সংসদীয় এলাকায় প্রার্থী হতে পারবে না : ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৩২ বার

নির্বাচন কমিশন জানিয়েছে, একজন ব্যক্তি তিনটির বেশি সংসদীয় এলাকায় প্রার্থী হতে পারবে না। যদি কোন ব্যক্তি তিনটির বেশি আসনে মনোনয়নপত্র কেনেন তবে সবগুলো বাতিল হবে। পাশাপাশি সংসদ সদস্য পদে প্রার্থী হতে হলে মেয়র-চেয়ারম্যানসহ অন্যান্য লাভজনক পদ ছাড়তে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

ইসি জানায়, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের পদে থেকে নির্বাচন করা যাবে না। এসব পদ থেকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস প্রতিষ্ঠানের বা করপোরেশন অথবা সংবিধিবদ্ধ সংস্থা, কর্তৃপক্ষ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদ্ধতিগতভাবে পদত্যাগ করতে হবে।

একাধিক আসনে প্রার্থিতা

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৩ (ক) অনুচ্ছেদ অনুসারে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনি এলাকায় প্রার্থী হতে পারবেন না। যদি কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনি এলাকায় প্রার্থী হন তা হলে সব নির্বাচনি এলাকার জন্য তার সব মনোনয়নপত্র বাতিল হবে।

নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৪৪ (খ) অনুসারে, প্রত্যেক নির্বাচনি এজেন্টকে অথবা এজেন্ট নিয়োগ করা না হলে প্রার্থী কর্তৃক নিজে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য (ব্যক্তিগত ব্যয় ব্যতীত) তফসিলি ব্যাংকে পৃথক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। উক্তরূপ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ব্যয় ব্যতীত নির্বাচন সংক্রান্ত ব্যয়ের সমুদয় অর্থ পরিশোধ করতে হবে। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ এর বিধি ২৯ অনুসারে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য তহবিলের সম্ভাব্য উৎসের বিবরণী ফরম-২০-এ এবং প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও তার বাৎসরিক ব্যয় বিবরণী ফরম-২১ এ মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করার বিধান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম

একজন ব্যক্তি ৩টির বেশি সংসদীয় এলাকায় প্রার্থী হতে পারবে না : ইসি

আপডেট টাইম : ১২:৫৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫