ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি এআই-সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর: স্বপন প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ স্তরের নিরাপত্তা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সঠিক প্যারেন্টিং যেভাবে গড়ে দেয় শিশুর ভবিষ্যৎ তারপরও দলে উন্নতির ছাপ দেখছেন হামজা মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত

আক্রান্ত ও ফ্যাসিবাদবিরোধী জনগণের প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৫০ বার

বাউল আবুল সরকারের মুক্তি ও ৯ দফা দাবি ঘোষণা

বাউল–সূফী–মাজার–দরবারসহ প্রান্তিক জনগোষ্ঠীর ওপর চলমান হামলা, সরকারের নিষ্ক্রিয়তা এবং জননিরাপত্তা সংকটের প্রতিবাদে আজ শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো ‘আক্রান্ত ও ফ্যাসিবাদবিরোধী জনগণের প্রতিরোধ যাত্রা’। সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মুহাম্মদ।

সাংস্কৃতিক সমাবেশে ক্ষোভ ও প্রতিবাদের সুর

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন ও থিয়েটারকর্মী কাজী রোখসানা রুমার সঞ্চালনায় শুরু হওয়া সাংস্কৃতিক সমাবেশে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিনে নীরব শ্রদ্ধা জানানো হয়।

গণসাংস্কৃতিক ঐক্য ও উদীচি দলীয় গান পরিবেশন করে। আবৃত্তি করেন শামসুজ্জামান মিলন ও আবৃত্তি ফেডারেশন। বটতলা ও প্রাচ্যনাট দুটি নাটক মঞ্চস্থ করে। বাংলাদেশ বাউল সমিতির শিল্পীরা পরিবেশন করেন বাউল গান।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রেস ক্লাব পর্যন্ত মশাল মিছিল বের হয়।

“বৈষম্যবাদী ও সন্ত্রাসী হামলা বাড়ছে”—অধ্যাপক আনু মুহাম্মদ

সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন—
দেশজুড়ে বৈষম্যবাদীদের দৌরাত্ম্য, সন্ত্রাসী হামলা ও মব সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। শত শত মাজার, বাউল আসর, প্রান্তিক জনগোষ্ঠী হামলার শিকার হচ্ছে। অথচ সরকার নীরব। নির্বাচন তফসিল ঘোষণার পর বিক্ষোভ দমানোর ঘোষণা এসেছে—জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে জনগণের বিক্ষোভ হবেই। আজকের এই যাত্রা সেই বিক্ষোভেরই প্রকাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্বাচনী প্রার্থীর ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন—
মতভেদ থাকতে পারে, কিন্তু কারো ওপর সন্ত্রাসী হামলা গ্রহণযোগ্য নয়। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

মুক্তিযুদ্ধ নিয়ে অপমানজনক বক্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে তিনি বলেন—
ডিসেম্বর বিজয়ের মাস। যারা মুক্তিযুদ্ধকে ছোট করে দেখে, তারা জনগণের শত্রু। মুক্তিযুদ্ধ ছিল শত বছরের মুক্তির সংগ্রামের গণজোয়ার। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানও সেই ধারাবাহিকতার অংশ।

মশাল মিছিল শেষে ৯ দফা দাবি ঘোষণা

প্রেস ক্লাবের সামনে সমাপনী বক্তব্য দেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু। নয় দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমীরুন নুজহাত মণীষা।

৯ দফা দাবি

১. মিথ্যা অভিযোগে গ্রেফতারকৃত বাউল আবুল সরকারের মুক্তি ও মামলা প্রত্যাহার।
২. ধর্মীয়–সাংস্কৃতিক গোষ্ঠীর ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার; আক্রান্ত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা।
৩. প্রাথমিক বিদ্যালয়ে গান ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ পুনর্বহাল।
৪. পালাগান, যাত্রা, নাটক, মেলা, ওরসসহ সংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতায় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা।
৫. ধর্মের নামে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় মদত বন্ধে কার্যকর উদ্যোগ।
৬. শ্রমিক, কৃষক, আদিবাসীদের ওপর নিপীড়ন বন্ধে দৃশ্যমান ব্যবস্থা।
৭. লিঙ্গ, পেশা, জাতি, বিশ্বাস, জীবনাচার নিয়ে হামলা দমনে কঠোর পদক্ষেপ।
৮. জাতীয় স্বার্থবিরোধী ও পরিবেশবিনাশী প্রকল্প ও চুক্তি বাতিল; গোপন চুক্তি বন্ধ।
৯. সারাদেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার দায়ে স্বরাষ্ট্র ও সংস্কৃতি উপদেষ্টার পদত্যাগ।

বার্তা প্রেরক

জামশেদ আনোয়ার তপন
কাজী রোখসানা রুমা
মফিজুর রহমান লাল্টু
বীথি ঘোষ
মাহতাব উদ্দীন আহমেদ
মারজিয়া প্রভা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি

আক্রান্ত ও ফ্যাসিবাদবিরোধী জনগণের প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫