ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

রাষ্ট্রপতির পদত্যাগের ইচ্ছা: অপমানবোধের কারণেই আগেই সরে দাঁড়াতে চান সাহাবুদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার

Oplus_16908288

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে চান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি গভীরভাবে অপমানিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াটসঅ্যাপে দেওয়া ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, সংবিধানের বাধ্যবাধকতার কারণে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। নির্বাচন সম্পন্ন হলেই তিনি পদ ছাড়তে চান।

রাষ্ট্রপতি বলেন, আমি যেতে আগ্রহী। পদ থেকে সরে দাঁড়াতে চাই। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবো।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, গত সাত মাসে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো বৈঠক করেননি। এমনকি সেপ্টেম্বরে দেশের সব দূতাবাস, কনস্যুলেট ও হাইকমিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়—যা তাকে গভীরভাবে হতাশ ও অপমানিত করেছে।

রয়টার্স জানায়, রাষ্ট্রপতির ছবি হঠাৎ করে এক রাতে সরিয়ে ফেলা বিষয়ে সাহাবুদ্দিন ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, এতে এমন বার্তা দিয়েছেন যেন রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা হচ্ছে’ যা দেশের ভেতরে ও বাইরে ভুল ও অনাকাঙ্ক্ষিত সংকেত দিয়েছে।

এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

রাষ্ট্রপতির পদত্যাগের ইচ্ছা: অপমানবোধের কারণেই আগেই সরে দাঁড়াতে চান সাহাবুদ্দিন

আপডেট টাইম : ০৯:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫