ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৪৯ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের দল ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না, কারণ অতীতে দেখা গেছে, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে ব্যয় করাই হবে বিএনপির লক্ষ্য।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুবদল ও কৃষক দলের নেতারা অংশ নেন।

তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের সময়ে উন্নয়নের নামে বহু অবকাঠামো হয়েছে। আইটি পার্কের নামে অনেক স্থাপনা হয়েছে—কিন্তু সেগুলো এখন বিয়ে–শাদির অনুষ্ঠানের স্থানে পরিণত হয়েছে। উদ্দেশ্য সফল হয়নি। বিএনপির নতুন কোনো আইটি পার্ক করার পরিকল্পনা নেই। আমরা চাই বিদ্যমান স্থাপনাগুলো সংস্কার করে প্রকৃত তরুণ উদ্ভাবকদের সুযোগ করে দিতে।

তিনি বলেন, মানুষ জানতে চায় বিএনপি কী করবে। আমরা সবচেয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছি। পরিকল্পনার ৪০ শতাংশও বাস্তবায়ন করতে পারলে দেশের বড় পরিবর্তন হবে।

নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশ রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে। এর কোনো বিকল্প নেই। নো কম্প্রোমাইজ। বিএনপি সব সময় দেশকে রক্ষা করেছে। এবারও দায়িত্ব আমাদের কাঁধে। এজন্য এখনই মাঠে নামতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী, সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান

আপডেট টাইম : ১১:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫