ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৬ ঘণ্টা পর অবরোধ থেকে মুক্ত হলেন অর্থ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৪৪ বার

৬ ঘণ্টা পর অবরোধ থেকে মুক্ত হলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েক শ কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে এই অবরোধে অংশ নেন। উপদেষ্টা প্রজ্ঞাপন জারির আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করেন সচিবালয়ের কর্মচারীরা।

আন্দোলনকারীরা জানান, সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি করা ছাড়া তারা যাবেন না। এরপর অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব তাদের নিয়ে আলোচনায় বসেন। অর্থ উপদেষ্টা প্রজ্ঞাপন জারির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন সচিবালয়ের কর্মচারীরা।

এর আগে সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে কয়েক দফায় আদেশ জারি করেছে সরকার। চলতি সপ্তাহে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদেশ অমান্য করে সচিবালয়ে প্রতিনিয়ত বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ চলছেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৬ ঘণ্টা পর অবরোধ থেকে মুক্ত হলেন অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ১১:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫