ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার নিয়ে সন্তুষ্ট ৪১% মানুষ, অসন্তুষ্ট ৩৭%

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬৭ বার

বেশি মানুষ মনে করেন, সংস্কারে আরও সফল না হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারই দায়ী। জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে একটি বড় অংশের মানুষ সন্তুষ্ট। আবার বড় অংশের মানুষের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। একাংশ বলেছে, তারা সন্তুষ্ট বা অসন্তুষ্ট—কোনোটাই নয়।

‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’–এ এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিডেট।

জরিপের একটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, জুলাই গণ-অভ্যুত্থান–পরবর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?

জবাবে ৮ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা অত্যন্ত সন্তুষ্ট। ৩২ দশমিক ৮ শতাংশ বলেছেন, তাঁরা কিছুটা সন্তুষ্ট। দেখা যাচ্ছে, ৪১ দশমিক ৪ শতাংশ মানুষের মধ্যে সংস্কার নিয়ে সন্তুষ্টি রয়েছে। অন্যদিকে ২১ দশমিক ২ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন। ২৫ দশমিক ১ শতাংশ মানুষ বলেছেন, কিছুটা অসন্তুষ্ট। আর ১১ দশমিক ৭ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা খুবই অসন্তুষ্ট। ফলে অসন্তুষ্টি থাকা মানুষের হার ৩৬ দশমিক ৮ শতাংশ।

জুলাই গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর গত বছরের ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তাঁরা সংস্কার চান।

কোন সংস্কার নিয়ে কতটা সন্তুষ্টি

জরিপের তথ্য বলছে, পুলিশ, বিচারব্যবস্থা, প্রশাসন ও আর্থিক খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকার সফল নয় বলে মনে করেন অর্ধেকের বেশি মানুষ। এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কতটা সফল বা ব্যর্থ বলে আপনি মনে করেন? এর জবাবে অর্ধেকের বেশি উত্তরদাতা বলেছেন, পুলিশ (৫৮ শতাংশ), বিচারব্যবস্থা (৫৬ শতাংশ), প্রশাসন (৫৬ শতাংশ) এবং আর্থিক খাত (৫২ শতাংশ) সংস্কারে অন্তর্বর্তী সরকার সফল হয়নি। অর্থাৎ এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত সংস্কার এগোয়নি।

অন্যদিকে নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার বিষয়ে ৪৭ দশমিক ৩ শতাংশ, কৃষিতে ৪৬ দশমিক ৮ শতাংশ, শিল্প ও বিনিয়োগে ৪৫ দশমিক ২ শতাংশ, খেলাধুলা ও সংস্কৃতিতে ৪৩ দশমিক ৫ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানিতে ৪১ দশমিক ৭ শতাংশ, স্থানীয় সরকারে ৩৭ দশমিক ১ শতাংশ এবং পররাষ্ট্রনীতিতে সংস্কারে সরকার সফল বলে মনে করেন ৩৪ দশমিক ৩ শতাংশ। বাকিরা মনে করেন, সফল হয়নি বা বিষয়টি নিয়ে নিশ্চিত নন।

কার দায় বেশি

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম আরও সফল না হওয়ার পেছনে কার বা কাদের দায় বেশি বলে মনে করেন—এ প্রশ্নে প্রায় অর্ধেক উত্তরদাতা (৪৭ দশমিক ৫ শতাংশ) সংস্কারে ব্যর্থতার জন্য অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছেন। এ ছাড়া এক-তৃতীয়াংশের বেশি মনে করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগীরাই সংস্কারে বাধা দিয়েছে।

এ ছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২২ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি), ২০ দশমিক ৭ শতাংশ বিএনপিকে ও ৭ শতাংশ জামায়াতে ইসলামীকে সংস্কারে প্রতিবন্ধকতার জন্য দায়ী বলে মত দিয়েছেন।

জরিপে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলেছে, এটি একটি মতামত জরিপ। এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে, যাঁরা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার (কনফিডেন্স লেভেল) মাত্রা ৯৯ শতাংশ।

স্কারে আরও সফল না হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারই দায়ী।

প্রথম আলোর জরিপ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সংস্কার নিয়ে সন্তুষ্ট ৪১% মানুষ, অসন্তুষ্ট ৩৭%

আপডেট টাইম : ১২:৩৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫