ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবি পিন্টুর স্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৪৩ বার

Oplus_16908288

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশন এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তৎকালীন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমের অপসারণ এবং বিচারের দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।

রবিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ দাবি জানান। ‘নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুকে কারাগারে হত্যা এবং ৫৭ জন সেনা কর্মকর্তার নারকীয় হত্যাকাণ্ডে আইজিপি বাহারুল আলমের সম্পৃক্ততার তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ায় তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এ শিরোনামে আয়োজিত সভায় পিন্টুর সহযোদ্ধা এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিন্টুকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে”—নাসিমা আক্তার কল্পনা

সমাবেশে নাসিমা আক্তার কল্পনা বলেন, “নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু দেশের জন্য, দলের জন্য জীবন দিয়েছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। অথচ ২০০৯ সালের জুনে ষড়যন্ত্র করে হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।”

তিনি অভিযোগ করেন, তৎকালীন সিআইডি প্রধান কাহার আকন্দ পিন্টুকে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর উত্তরা টিএফ সেলে স্থানান্তর করা হয়। সেখানে ভয়াবহ নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল। “আমি ওষুধ ও কাপড় নিয়ে গেলে আমাকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়। পিন্টুকে আয়নাঘরসহ বিভিন্ন স্থানে নিয়ে টর্চার করা হয়। বিএনপি নেতাদের বিরুদ্ধে স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে বারবার চাপ দেওয়া হয়”—যোগ করেন তিনি।

পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ:

কল্পনা আরও অভিযোগ করেন, “তখনকার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা তাপস ও হাজী সেলিম বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে আমাদের পরিবারকেও নির্যাতন করে। আমার দেবরকে অপহরণ করে নির্যাতন করা হয়, ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়।”

“আদালতের আদেশ অমান্য করে পিন্টুকে হত্যা করা হয়”

তিনি বলেন, হাইকোর্টের আদেশ অমান্য করে পিন্টুকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয় এবং সেখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তৎকালীন এসবি প্রধান বাহারুল আলমের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।

কল্পনার অভিযোগ, “ভুয়া প্রতিবেদন তৈরি করে ঘটনাকে অন্যদিকে মোড় দিতে চেয়েছিলেন বর্তমান আইজিপি। এই মিথ্যা তথ্য প্রদানের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার চাই।”

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “স্বাধীন তদন্ত কমিশন যখন বলছে—বর্তমান আইজিপির সম্পৃক্ততা রয়েছে, তাহলে তাকে অবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে।”

সমাবেশে পরিবারের সদস্য ও নেতাদের উপস্থিতি:

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন পিন্টুর ছেলে নাহাম আহম্মেদ, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমদ ডলার, সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিমসহ পিন্টুর সহযোদ্ধা ছাত্রদল–যুবদল নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবি পিন্টুর স্ত্রীর

আপডেট টাইম : ১২:০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫