ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না’, মুসলমানদেরকে আশ্বাস মমতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৫ বার

ভারতে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের সভায় মুসলিমসহ সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি। সাফ জানিয়ে দেন, তিনি থাকতে এখানে কারও ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেবেন না। পাশাপাশি জানান, ওয়াকফ আইন রাজ্য নয়, কেন্দ্রের বিজেপি সরকার করেছে।

ভারতে মোদি সরকার সংশোধিত ওয়াকফ বিল পাশ করে তা আইনে পরিণত করেছে। বিতর্কিত এই আইন অনুযায়ী, কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। জেলাশাসক বা সেই পদমর্যাদার কোনও কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই আইন পাশ হতেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

উত্তপ্ত হয়ে ওঠে বাংলার মুর্শিদাবাদও। তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল এই আইনের বিরোধিতা করে। সুপ্রিম কোর্টে এই আইন নিয়ে মামলাও হয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। তা নিয়ে বিভ্রান্তি ছড়ায় একাংশের মধ্যে।

তাদের আশ্বস্ত করে মমতা মালদহের সভা থেকে বলেন, “ওয়াকফ সম্পত্তি আইন আমরা না, কেন্দ্রীয় সরকার করেছে। বিজেপি করেছে। আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করিয়েছি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে। সেই মামলা চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি এইসব জায়গায় হাত দিতে দেব না। কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না।” মানুষকে বিশ্বাস রাখার কথা বলেছেন তিনি।

ওয়াকফ আইনের পাশাপাশি এসআইআর নিয়েও সুর চড়ান মমতা। এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন, একই সঙ্গে কেন্দ্রকেও তোপ দাগেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ভোট চাইতে আসিনি। যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করতে এসেছি। সকলকে বলতে চাই, নিশ্চিন্তে থাকুন। কেউ ভয় পাবেন না।” আবারও নিজেকে মানুষের পাহাড়াদার বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে তিনি আরও বলেন, “বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না’, মুসলমানদেরকে আশ্বাস মমতার

আপডেট টাইম : ১০:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫