ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তারেক রহমানের দেশে ফেরায় সর্বোচ্চ সহযোগিতা করব: আইন উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬৭ বার

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।

আজ সোমবার (০১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

আইন উপদেষ্টা বলেন, আমি নিজে বিশ্বাস করি- কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেই আমি বিশ্বাস করি।

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা অনেকে- অনেক মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে- উনি কেন আসছেন না। আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা। সেটা নিয়ে প্রি-জাজ করা বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।’

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমাদের বুঝতে হবে এটা মা-ছেলের সম্পর্ক। সবচেয়ে ভালো উনারাই বুঝেন- কখন আসতে হবে। ঠিক এক্সাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তারেক রহমানের দেশে ফেরায় সর্বোচ্চ সহযোগিতা করব: আইন উপদেষ্টা

আপডেট টাইম : ১১:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫