ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

১৬৬৮ ভারতীয় সেনাকে ‘মুক্তিযোদ্ধা সম্মাননা’ দিচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬
  • ৪২৯ বার

বাংলাদেশ সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় নাগরিকদের ‘মুক্তিযোদ্ধা সম্মাননা’ ও অর্থ-সহায়তা দিতে যাচ্ছে । আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সাতজনের পরিবারের কাছে এই সম্মাননা তুলে দেয়ার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু করা হবে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা সম্মাননা এবং অর্থ সহায়তা হিসেবে পাঁচ লাখ রুপি দেয়া হবে ১৬৬৮ জন ভারতীয় সেনাকে। এছাড়াও তাদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কাছে একটি স্মৃতিফলক নির্মাণেরও পরিকল্পনা করছে সরকার। খুব অল্প সময়ের মধ্যে এই স্মৃতিফলক নির্মাণ হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধের প্রায় চার দশক পর ভারতীয় সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশ এই উদ্যোগ নিল। এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ

বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলছেন, “বাংলাদেশের পক্ষ থেকে আরও আগেই এ পদক্ষেপ নেয়া উচিত ছিল, কিন্তু নানাবিধ কারণে এত দেরিতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।”

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, “শহীদ ১৬৬৮ ভারতীয় সেনার মুক্তিযুদ্ধে অবদানকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি নগদ পাঁচ লাখ টাকাও দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সম্মাননা ভারতীয় সেনাদের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা।”

“১৯৭১ সালের ৪ঠা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর লড়াইয়ে বাংলাদেশের যোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সৈন্যরাও নিহত হয়েছে। আমাদের স্বাধীনতায় তাদের অনেক অবদান রয়েছে। তাদের প্রতি আমরা যে কৃতজ্ঞ এটারই প্রতীক এই মুক্তিযোদ্ধা সম্মাননা”- বলেন মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

তিনি জানান ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয়দের নাম, ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ১৬৬৮ জন ভারতীয় সেনার নাম।

প্রতিটি শহীদ পরিবারের হাতে জাতীয় স্মৃতিসৌধের ক্রেস্ট ও মুক্তিযোদ্ধার সম্মাননা দেয়া হবে এবং প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারত সফর করবেন, সেখানে তিনি নিহত ভারতীয় সাতজনের পরিবারের হাতে মুক্তিযুদ্ধের সম্মাননা তুলে দিবেন।

পরবর্তীতে ভারতে সাতটি জায়গায় গিয়ে বাকিদের সম্মাননা দেয়া হবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে। মন্ত্রী জানান যে শহীদদের পরিবারদের কোন জায়গায় সম্মাননা দেয়া হবে সেটা ভারতের কর্তৃপক্ষ ঠিক করবে। বিবিসি বাংলা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

১৬৬৮ ভারতীয় সেনাকে ‘মুক্তিযোদ্ধা সম্মাননা’ দিচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬