ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার

আফগানিস্তানের নাগরিকদের জন্য ভিসা প্রদান বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সমস্ত দূতাবাস ও কনস্যুলার অফিসগুলোতে একটি নির্দেশিকা পাঠিয়েছে, যাতে বলা হয়েছে, কোনো আফগান নাগরিককে ভিসা না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব আফগান নাগরিকের ভিসা প্রক্রিয়া চলমান ছিল তাদের আবেদনও অবিলম্বে বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এর সাথে কোনোভাবেই আপোস করা হবে না।’

এ ধরনের পদক্ষেপের পেছনে একটি সম্প্রতি ঘটে যাওয়া গুলি হামলার ঘটনা জড়িত, যা ঘটেছিল গত বুধবার ওয়াশিংটন ডিসির একটি এলাকায়। আফগানিস্তানের নাগরিক রহমান উল্লাহ লাকনওয়াল মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। হামলায় দুজন গার্ড সদস্য গুরুতর আহত হন এবং এক জন পরে মারা যান।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রহমান উল্লাহ লাকনওয়াল এক সময় সিআইএর জন্য কাজ করতেন এবং আফগানিস্তানে মার্কিন ন্যাটো বাহিনীর সঙ্গে কর্মরত ছিলেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।

এ হামলার পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানায়, যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদন করেছিলেন এবং তাদের আবেদন বাতিল করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে একটি কঠোর নিরাপত্তা পদক্ষেপ হিসেবে নতুন সিদ্ধান্তটি ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোতে কার্যকর করা হয়েছে এবং শীঘ্রই অন্যান্য দেশেও এই পদক্ষেপের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১০:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫