ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজার মতো পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে ইসরায়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১০০ বার

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজা উপত্যকার মতোই অধিকৃত পশ্চিম তীর থেকেও হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে জোর করে উচ্ছেদ করছে ইসরায়েল।

গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শুধু তিনটি শরণার্থী শিবির থেকেই এ বছর ৩২ হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছে। জানুয়ারি থেকে শুরু হওয়া জেনিন, নুর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলের অভিযান ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় গণউচ্ছেদ ঘটিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা ভয়াবহভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব উচ্ছেদ ঘটছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে-গাজার ওপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর-ইসরায়েলিদের হাতে পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর অবৈধ বসতিতে থাকা ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমানভাবে সহিংস হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘ গত নভেম্বরে জানায়, পশ্চিম তীরের এলাকা ‘সি’ তে-যেখানে ফিলিস্তিনিদের প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে- সেখানে ইসরায়েল ঘরবাড়ি ভেঙে দিয়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে।

দখলকৃত পূর্ব জেরুজালেমেও ৫০০ মানুষ গৃহহীন হয়েছে। ইসরায়েল এসব ভাঙচুরের কারণ হিসেবে নির্মাণের অনুমতি না থাকার কথা বলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজার মতো পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে ইসরায়েল

আপডেট টাইম : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫