ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আফগানিস্তানে ‘পাক হানাদার’ বাহিনীর বোমা হামলা, নিহত ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১১৮ বার

আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক বেসামরিক বাড়িতে বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তালেবান প্রশাসন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগান কর্তৃপক্ষ।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, মধ্যরাতে খোস্তের গরবুজ জেলায় এই হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী । সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা বিস্ফোরণে ৯ শিশু ও একজন নারী নিহত হয়েছেন। শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে। হামলায় বাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।

মুজাহিদ আরও অভিযোগ করেন, শুধু খোস্ত নয়—উত্তরপূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে তাঁর দাবি।

তবে অভিযোগের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগান কর্তৃপক্ষের অভিযোগ ও পাকিস্তানের নীরব প্রতিক্রিয়া—উভয়ই অঞ্চলটিতে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে পর্যবেক্ষকদের মত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আফগানিস্তানে ‘পাক হানাদার’ বাহিনীর বোমা হামলা, নিহত ১০

আপডেট টাইম : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫