ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চেক প্রতারণা: এমপি হারুনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০১৬
  • ৪৫২ বার

সরকার দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনের বিরুদ্ধে এক কোটি টাকার চেক ডিজঅনারের একটি মামলা করেছেন রাজধানীর বনানীর মেসার্স রুমী এন্টারপ্রাইজের মালিক মো. খালিলুর রহমান।

রবিবার ঢাকার সিএমএম আদালতে তিনি এ মামলা দায়ের করেন। পরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান আসামির প্রতি সমন জারি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি বজলুল হক হারুনের বাদী এবং বাদীর বাড়ি একই এলাকা ঝালকাঠি হওয়ার সুবাদে তাদের মধ্যে সুসম্পর্কের কারণে আসামি বিভিন্ন সময় বাদীর কাছ থেকে ব্যবসার প্রয়োজনে নগদ টাকা ঋণ গ্রহণ করেন। ওই টাকা আংশিক পরিশোধের জন্য আসামি বাদীকে আল-আরব এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল নামীয় হিসাবের স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড বনানী শাখার এক কোটি টাকার একটি চেক গত ২৫ সেপ্টেম্বর প্রদান করেন। ওইদিন চেকটি বাদীর যমুনা ব্যাংক বনানী শাখায় জমা দিয়ে তা ডিজঅনার হয়। চেক ডিজঅনার হওয়ার পর বাদী আসামিকে জানালেও তিনি কোনো ব্যবস্থা না নেয়ায় বাদী গত ২৮ সেপ্টেম্বর আসামিকে টাকা প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাওয়ার পর বাদী টাকা না দেয়ায় এ মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী এস শওকত হোসেন মিয়া জানান, এর আগে গত ২১ আগস্ট একই বাদী এ আসামির বিরুদ্ধে চেক ডিজঅনারের এক কোটি টাকার আরও একটি মামলা করেন। ওই মামলায় গত ১০ অক্টোবর এ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন গ্রহণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চেক প্রতারণা: এমপি হারুনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০১৬