ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

আমি প্রতারণার শিকার, কোথায় গেলে সাহায্য পাব : পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার
চিত্রনায়িকা পপি। সাম্প্রতিক সময়ে নানা কারণেই আলোচনায় এসেছেন। বিয়ে সন্তান, সংসার; অন্তর্ধান হয়ে যাওয়া; জমি নিয়ে পরিবারের সদস্যদের অভিযোগ, ফের ফিরে আসা। এসবের মাঝেই গত কয়েক বছর পপির নাম ঘুরপাক খেয়েছে।

তবে এই কয় বছরে বিয়েও করেও শান্তিমতো সংসার করতে পারছেন না— কেন? এসব জানালেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা।চাচাতো বোনের জামাই
তারেক আমাদের বাড়িতে লজিং থাকত। এরপর সে আমার চাচাতো বোনকে ভাগিয়ে নিয়ে গেল। বিয়ে করল।

বিয়ে করে সংসার শুরু করল। এরপর আমার সম্পত্তি দখলে নিল। আমি আমার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা বললে সে আমাকে সম্পত্তি বুঝিয়ে দেয় না। শুধু আমার নয়, সে একজন দুর্নীতিবাজ।
একটা ব্যাংকে চাকরি করে তার হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে। এসব পেল কোথায়? কারণ সে পুলিশের বেনজীর, তারেক সিদ্দিকীদের সঙ্গে যোগসাজশ করে চলত। সে আগে ছাত্রলীগ করত সেই ক্ষমতা দেখাত। এখন সে বিএনপির নাম ভাঙিয়ে চলছে।প্রতারণার শুরু করেছেন মা-বাবা
আমার লাইফে সিনেমা করে যত টাকা আয় করেছি।

সব টাকা আমি বিনিয়োগ করেছি খুলনায়। আমার মা-বাবা সব সময় ইনফ্লুয়েন্স করতেন জমি কিনতে। অনেক আত্মীয়-স্বজন জমি বিক্রি করার জন্য আগ্রহ দেখান। আমি কিনি। কিন্তু সেই জমি এখন আমি বুঝে পাচ্ছি না।  প্রতারণার শুরুটা করেছিলেন আমার মা-বাবা। তারা আমার সব উপার্জন বিনিয়োগ করিয়েছেন খুলনায়।স্বজনরাও করেছে প্রতারণা
আমরা খবরে নানা সময়েই শুনতে পাই পরিবারে যদি একজন উপার্জনক্ষম ব্যক্তি থাকে, ধরেন সেই মানুষটি গ্রামের বাইরে অন্য শহরে বা দেশে থাকে। তাহলে সেই ব্যক্তির টাকা নিয়ে সংসারের সব খরচ চলে। বাড়িঘর ঠিক করে, একতলা-দোতলা বানায়, পরিবারের সদস্যদের বিয়ে দেয়। আনন্দ-বিনোদনের জন্য যা প্রয়োজন তা কেনে। সুখে-শান্তিতে বসবাস করে। আর যার আয়ে এত কিছু চলছে সে যখন বাড়িতে আসে, তখন সে দেখতে পায় সবার থাকার জায়গা আছে, শুধু তারটা নেই। আমার ক্ষেত্রেও হয়েছে সেটা। আমার সব আত্মীয়র দেখাশোনা করেছি আমি, নানা সময়ে উপকার করেছি, আজ তারা আমার সঙ্গে প্রতারণা করছে।

ঢাকায় কোনো জমি-ফ্ল্যাট নেই
দেখেন, আমার নিজের কোনো সম্পদ নেই। আমি যদি চলচ্চিত্রে ফিরি, আবার কাজ শুরু করি। তাহলেও আগামী ১০ বছরে আমি সামান্য জমি কিনতে পারব না। আপনারা জানেন চলচ্চিত্রের কী অবস্থা এখন। এখন আমার সম্বল বলতে ওই খুলনায়। ঢাকায় আমার একটা ফ্ল্যাট পর্যন্ত নিজের নেই, ঢাকায় আমি কিছু করতে পারিনি। যা করেছি খুলনায়, এখন সেসব তারা লুটেপুটে খাচ্ছে। আমাকে দেবে না।

কোথায় গেলে পাব
আমি আসলে কোথায় গেলে আমার জমি ফেরত পাব। এই আমার দুধের বাচ্চাটাকে নিয়ে আদালতে যাচ্ছি, থানা পুলিশ করছি, সে এই বয়সেই সব দেখছে। আমি জানি তার ওপর কী প্রভাব পড়বে। কিন্তু আমি তো অপরাধবোধে ভুগছি। আমাকে কেউ সহায়তা করছে না। আমি বিগত আমলে খুলনায় থানায় গিয়ে কোনো সহায়তা পাইনি, এখনো পাচ্ছি না। আমি বিয়ে করেছি, বাচ্চা হয়েছে। শুধু এই এক কারণে আমি শান্তিতে নেই, ঠিকমতো সংসারও করতে পারছি না। আমি প্রতারণার শিকার, কোথায় গেলে সাহায্য পাব?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

আমি প্রতারণার শিকার, কোথায় গেলে সাহায্য পাব : পপি

আপডেট টাইম : ০৭:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫