ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ট্রুডোর প্রেম : মুখ খুললেন সাবেক স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬৮ বার

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুলেছেন তাঁর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার। এ বিষয়ে তিনি বলেন, আমি অযাচিত কথা বলার চেয়ে গান শুনতে পছন্দ করি। তাঁদের ১৮ বছরের সংসার ভাঙা এবং সাবেক স্বামীর প্রেমের বিষয়ে এভাবেই আবেগ প্রকাশ করেন তিনি।

চলতি সপ্তাহে ‘আর্লিন ইজ অ্যালন’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোফি। এ সময় সাবেক স্বামীর নতুন প্রেম নিয়ে প্রথমবারের মতো কথা বলেন তিনি। এ সময় ৫০ বছর বয়সী সোফির প্রশংসা করে উপস্থাপিকা আর্লিন ডিকিনসন বলেন, এই বয়সেও এত শান্ত থাকেন কী করে। তখন এক প্রশ্নের উত্তরে সোফি বলেন, ‘তুমি জানো, আমরা মানুষ। আমাদের ওপর সব কিছুরই প্রভাব পড়ে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি বেশি কথা বলার চেয়ে গান শুনতে পছন্দ করি।’ সোফি আরও বলেন, ‘আমি খুবই সচেতন। কারণ, আমার আশপাশের অনেক মানুষ আছে, যারা আমাকে এই বিষয়ে আক্রমণ করতে পারে। আমি কী করব, এটা আমার সিদ্ধান্ত, আর আমি কী হতে চাই, এটাও আমার সিদ্ধান্ত। তবে এও নয় যে আমি সব অনুভূতির বাইরে।’

গত সেপ্টেম্বরে ট্রুডো ও তাঁর প্রেমিকা হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরির (৪০) একটি ছবি তোলে এক পথচারী। তবে তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে অক্টোবরে। তখন প্যারিসে পেরির জন্মদিনে তাঁদের হাত ধরা অবস্থায় দেখা যায়। ২০২৩ সালের আগস্ট মাসে সোফি ও ট্রুডোর ডিভোর্স হয়। আর ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের তিনটি সন্তানও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ট্রুডোর প্রেম : মুখ খুললেন সাবেক স্ত্রী

আপডেট টাইম : ১১:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫