ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

চাকরি হারালেন ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১০০ বার

জনপ্রশাসন মন্ত্রণালয় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এ তিন সরকারি কর্মকর্তা হলেন- কাজী আরিফুর রহমান, অনুপ কুমার বিশ্বাস ও নবমিতা সরকার।

বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনোধরনে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের অব্যাহতি দেওয়া হয়। চাকরিচ্যুত কাজী আরিফুর রহমান ফরিদপুরে, অনুপ কুমার বিশ্বাস বগুড়ায় ও নবমিতা সরকার পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। অর্থাৎ প্রশিক্ষণ থেকে বিদায়ের দিনেই তাদের চাকরি থেকেও বিদায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এ শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকারি চাকরিকালীন সময়ে তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায়যোগ্য হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) বলা হয়েছে, ‘শিক্ষানবীশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবীশের সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চাকরি হারালেন ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেট টাইম : ১০:০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫