ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

জাতীয় পার্টি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
  • ৪৬৬ বার

জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদ।

বুধবার তার নিজ বাসভবন রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান। তিনি বুধবার রংপুরে তিনদিনের সফরে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছেন।

এরশাদ বলেন, জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি যাবে না। কারণ, জেলা পরিষদ নির্বাচনের ভোটাররা আওয়ামী লীগ দলীয় নির্বাচিত সদস্য। তাদের ভোটে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেকারণেই এই নির্বাচনের ফলাফল কী হবে তা আগেই স্পষ্ট। সেই কারণেই জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছি।

এরশাদ বলেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় দলীয় এমপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তিনি সম্প্রতি গাইবান্ধা গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের নামে তাদের ওপর নির্যাতন নিপীড়নের সমালোচনাও করেন।

এরশাদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরবাদেও হিন্দু সম্প্রদায়ের ওপর যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সরকারের উচিত নাসিরাবাদ ও গোবিন্দগঞ্জের মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখা।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এসব ঘটনা সরকারকে দেশে-বিদেশে সমালোচিত করেছে।সরকারকে অযোগ্য হিসেবে মানুষের মাঝে প্রচারণা চালানোর সুযোগ করে দিয়েছে। এরশাদ বলেন, সরকারের উচিত সাঁওতালদের পুনর্বাসন করে সরকারি জমি উদ্ধার করা। সেই জায়গায় মারাত্মক ভুল হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

জাতীয় পার্টি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না

আপডেট টাইম : ১০:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬