ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাসিনার ফাঁসির রায়ে নিশ্চুপ মোদি, প্রতিবাদ জানায়নি ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৯০ বার

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনায় এখনো নীরব ভূমিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি প্রতিবাদ জানায়নি ভারতও।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি।

যদিও ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে ওই দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘আমরা সর্বদা সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে এই লক্ষ্যে কাজ করব।’’

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের আহ্বান।

এর আগে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকা। কিন্তু এই আহ্বানের কোনও জবাব দেয়নি ভারত।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমের কোথাও এই ইস্যুতে কোনো মন্তব্য করেননি। শুধু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিকদের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাসিনার ফাঁসির রায়ে নিশ্চুপ মোদি, প্রতিবাদ জানায়নি ভারত

আপডেট টাইম : ১১:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫