ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে সুনাম—খান ব্রাদার্স গ্রুপের প্রতিষ্ঠাতা তোফায়েল কবির খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৩৯ বার

Oplus_16908288

জাহাজ থেকে মার্বেল–গার্মেন্টস—দুই ডজন শিল্পে সফলতার ছাপ তোফায়েল কবির খানের।

দেশের শিল্প খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খান ব্রাদার্স গ্রুপের প্রতিষ্ঠাতা তোফায়েল কবির খান (রবিন)। তাঁর নেতৃত্বে ছোট উদ্যোগ থেকে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি আজ দেশের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠার শুরু থেকেই সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন তোফায়েল কবির খান। জাহাজ শিল্পের মতো জটিল ও চ্যালেঞ্জিং খাতে সফলতা দেখিয়ে তিনি প্রমাণ করেছেন—বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন। এর পাশাপাশি পলিমার ব্যাগ, মার্বেল পাথর, গার্মেন্টস, স্পিনিং, Sigma লিফটসহ একের পর এক শিল্প খাতে বিস্তার ঘটিয়ে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছেন তিনি।

তাঁর নিরলস পরিশ্রমে গড়ে উঠেছে দুই ডজনেরও বেশি শিল্প ও লিমিটেড প্রতিষ্ঠান। বর্তমানে খান ব্রাদার্স গ্রুপে চার থেকে পাঁচ হাজার কর্মকর্তা–কর্মচারী কর্মরত রয়েছেন, যা দেশের কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে।

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পূর্ব-দড়িজাহাঙ্গীর গ্রামের মুসলিম সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন তোফায়েল কবির খান। শিকড়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি দেশ ও জাতির উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। দেশের বেকার যুবকদের কর্মসংস্থানে আরও নতুন দ্বার উন্মোচনে তাঁর এই শিল্পপ্রতিষ্ঠান ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে—এ প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে সুনাম—খান ব্রাদার্স গ্রুপের প্রতিষ্ঠাতা তোফায়েল কবির খান

আপডেট টাইম : ০৪:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫