দেশীয় সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে করণীয় নির্ধারণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘সাসাফ স্টার অ্যাওয়ার্ড–২০২৫’। সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন (সাসাফ) আয়োজিত এ আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় ঢাকার বিজয়নগরের হোটেল অরনেটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও আছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদে স্মৃতি জাগান বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, “দেশীয় সংস্কৃতি একটি জাতির পরিচয়। তরুণ প্রজন্মকে স্থানীয় সাংস্কৃতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সাসাফের এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুঁইয়া বলেন,
“সংস্কৃতি হলো সমাজের প্রাণ। আমাদের শিক্ষাঙ্গন থেকে শুরু করে সকল সামাজিক সংগঠনের উচিত দেশীয় সংস্কৃতি চর্চাকে আরও বিস্তৃত করা।”
বিশেষ অতিথি বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক একরানুল হক নাহিদ বলেন,
“মিডিয়ার ভূমিকা সংস্কৃতি বিকাশে অনস্বীকার্য। ইতিবাচক সাংস্কৃতিক সংবাদ প্রচারের মাধ্যমেই আমাদের শেকড়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা যায়।”
এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ তার বক্তব্যে বলেন,
“বাংলাদেশের লোকসংস্কৃতি বিশ্বে ছড়িয়ে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর জন্য পরিকল্পিত উদ্যোগ ও সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি।”
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুন হাসান দর্পণ বলেন,
“চলচ্চিত্র, নাটক ও শিল্পচর্চায় দেশীয় কন্টেন্টকে অগ্রাধিকার দিতে হবে। তাহলেই আমাদের সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তভাবে দাঁড়াতে পারবে।”
এ ছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জেস (ইতালি শাখা) সভাপতি নূর মোহাম্মদ, বিভিন্ন সংবাদপত্রের চেয়ারম্যান শফিকুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ মুণা তাদের বক্তব্যে দেশীয় সংস্কৃতির উন্নয়নে সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আয়োজকরা সকলের সহযোগিতা কামনা করেছেন।
Reporter Name 




















