ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যুদ্ধবিরতির পরও গাজায় সহিংসতা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের তাণ্ডব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২২ বার

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামগুলোর ওপর হামলা বাড়িয়েছে।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় নিহতদের তথ্য নিশ্চিত করেছে। এদিকে, গাজার সিভিল ডিফেন্স সংস্থা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩৫ জন অজ্ঞাত ফিলিস্তিনির মরদেহ আল-শিফা হাসপাতালে স্থানান্তর করেছে, যেখানে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ইসরায়েলের গাজা যুদ্ধে মৃতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ৬৯ হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৯ হাজার ১৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজার ৬৯৪ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনী অন্তত ২৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মোট ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করা হয়।

ধারণা করা হচ্ছে, দুই বছর ধরে চলা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের পর গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো নিখোঁজ মানুষের মরদেহ চাপা পড়ে আছে।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম মধ্য গাজা থেকে জানিয়েছেন, নিজেদের প্রিয়জনদের সন্ধানে গাজার মানুষ এখনো নাসের হাসপাতাল, মর্গ ও মরদেহ শনাক্তকরণ কক্ষগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। তারা দেহাবশেষ, ব্যক্তিগত সামগ্রী, দাগ, পোশাকের টুকরো বা আঘাতের চিহ্ন দেখে প্রিয়জনদের চেনার চেষ্টা করছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবস : জাতিকে ঐক্যবদ্ধ করার নতুন শপথ

যুদ্ধবিরতির পরও গাজায় সহিংসতা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের তাণ্ডব

আপডেট টাইম : ০৭:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫