ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৫২ বার

আমার বাবারে আইন্না (এনে) দেইন গো। আন্নেরা (আপনারা) কিভায় (কিভাবে) ধরুন গো চব্বিশ ঘণ্টা হইয়া গেল গো। আমার একটা বাবা গো, সংসার চালাইছে গো। আমার সন্নের (স্বর্ণের) বাবারে আইন্না দেন গো। আমরা টেহা (টাকা) চাই না, আমার বাবারে যারা মারছে গো, তাগর (তাদের) ফাঁসি চাই গো। আমার পুতের (পুত্রের) নাহালা (মতো) ভালা মানুষ কেউ আছিন (ছিল) না গো। সব মানুষ রইল (থাকল) আমার বাবা কেন মরল (মারা)? আমি কিছুই বুঝি না, আমার বাবারে আইন্না দেও গো।’ এসব বলে বারবার মুর্ছা যাচ্ছেন বাসের আগুনে নিহত জুলহাসের মা।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিহত জুলহাসের বাড়িতে বুধবার (১২ নভেম্বর) দুপুরে আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম উপস্থিত হলে এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। মায়ের এমন আহাজারিতে উপস্থিত সবাই মর্মাহত হন।

এ সময় ইউএনও শোকাহত মায়ের উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে শান্তনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আপনার একমাত্র অবলম্বন হারিয়েছেন, আমরা মর্মাহত। তবে আমরা আপনার যেকোনো প্রয়োজনে পাশে আছি। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগির দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তার জন্য একাধিক টিম মাঠে কাজ করছে।’

উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান পেট্রোল পাম্পের সামনে আলম এশিয়া নামক একটি গাড়িতে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে ঘুমিয়ে থাকা চালক জুলহাস (২৬) দগ্ধ অবস্থায় মারা যান। তিনি ভালুকজান এলাকার আ. বারেকের ছেলে।

এদিকে বাসে অগ্নিসংযোগ দিয়ে চালক জুলহাসকে পুড়িয়ে মারার ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার বেলা ৩টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ঈমান আলী, নাজিরুল হক লিমন, নাজমুল প্রমুখ বক্তব্য দেন।

একই দাবিতে বিকেল ৪টায় বিক্ষোভ করেছে ফুলবাড়িয়া আসনে মনোনয়ন প্রত্যাশী ও সাবেক এমপির ছেলে তানভীর আহমেদ রানার পক্ষের নেতাকর্মীরা।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর বিক্ষোভ করেন জামায়াত ইসলামী বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা শাখা, ফুলবাড়িয়া আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল করিম সরকার ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতারুল আলম ফারুক।

অপরদিকে এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ীয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। ভালুকজান এলাকার সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানাপুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৭:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫