ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩৯ বার

অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র গুলি করে (ব্রাশফায়ার) হত্যার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

মঙ্গলবার দুপুরে সিএমপির সকল থানা-ফাঁড়িতে দায়িত্বরতসহ সকল পুলিশ সদস্যদের এক বেতার (ওয়্যারলেস) বার্তায় পুলিশ কমিশনার মৌখিকভাবে এ নির্দেশনা দিয়েছেন।

পুলিশ কমিশনার হাসিব আজিজ এর আগেও গত আগস্টে একইভাবে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখামাত্র পুলিশকে গুলির নির্দেশনা দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর হামজারবাগ এলাকায় বিএনপি নেতা এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা ঘটনাস্থলে নিহত এবং এরশাদ উল্লাহসহ দুইজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরপর থানায় মামলা হলেও কিলিং মিশনে অংশ নেওয়া একজনকেও পুলিশ কিংবা অন্য কোনো সংস্থা গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে পুলিশ নানাভাবে চাপে রয়েছে। এর মধ্যেই পুলিশ কমিশনার থেকে এমন নির্দেশ এলো।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তারই এক সময়ের সহযোগী সরোয়ারকে খুন করা হয়েছে।

বেতর বার্তায় নির্দেশনার কথা স্বীকার করে পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, ‘এ ধরনের একটা নির্দেশনা আমাদের সদস্যদের দিয়েছি। আপনারা জানেন, ২০২৪ সালের আগস্টে চট্টগ্রাম শহরে বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে। ফলে অনেক অস্ত্র বাইরে চলে গেছে। এসব অস্ত্র যে সন্ত্রাসীদের কাছে যায়নি কিংবা অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে না, সেটা আমরা নিশ্চিত নই।’

সাম্প্রতি নির্বাচনী গণসংযোগে গুলিবর্ষণের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে নির্বাচনী গণসংযোগে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে যে স্বয়ংক্রিয় পিস্তল ব্যবহার হয়েছে, সেটাও পুলিশের অস্ত্র হতে পারে। এ প্রেক্ষাপটে আমি নির্দেশনা দিয়েছি- যে বা যারা অস্ত্র নিয়ে হত্যা করতে উদ্যত হবে তাকে যেন গুলি করে মেরে ফেলা হয়। এটা দণ্ডবিধির ৭৫, ৭৬, ৯৬ থেকে ১০৬ ধারায় উল্লেখ আছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার বিষয়টি দণ্ডবিধি অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দণ্ডবিধিতে আমাকে আত্মরক্ষার অধিকার দেওয়া হয়েছে। সুতরাং যে গুলি করবে, তাকে পাল্টা গুলি করে হত্যার অধিকার আমার আছে। একজন আইন মান্যকারী সুনাগরিকের নিরাপত্তা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়ার অধিকার আমার আছে।’

ইতিপূর্বেও এমন নির্দেশনা দেওয়ার বিষয়ে জানতে চাইলে হাসিব আজিজ বলেন, ‘আগেও নির্দেশনা ছিল, আবারও দেওয়া হয়েছে। পার্থক্যটা হচ্ছে—আগে ছিল সিঙ্গেল রাউন্ড ফায়ার, এবার হবে ব্রাশফায়ার। একসঙ্গে একাধিক গুলি বের হবে।’

তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমি বিশ্বাস করি, সিএমপির সকল সদস্য এই নির্দেশনা সুন্দরভাবে প্রতিপালন করবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

আপডেট টাইম : ১১:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫