ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রে আকাশপথে অচলাবস্থা, আরো ১৪০০ ফ্লাইট বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১০৪ বার

বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে দ্বিতীয় দিনে ১৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। দেরিতে ছেড়েছে প্রায় ৬ হাজার ফ্লাইট।

ফ্লাইট সংস্থার তথ্য মতে, শনিবার (৮ নভেম্বর) আগের দিনের চেয়ে বিলম্বিত ফ্লাইটের সংখ্যাটা কিছুটা কমেছে। খবর বিবিসির।

কয়েক দফা চেষ্টার পরও সিনেটে ব্যয় বিল পাসে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকার শাটডাউনে পড়েছে। বেতন না হওয়ায় বিমানবন্দরগুলোতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মতো কর্মীর অভাব দেখা দিয়েছে। কেউ কেউ আবার অসুস্থতার কারণে কাজে যোগ দিতে পারছেন না।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, কর্মী–সংকটের কারণে অভ্যন্তরীণ ফ্লাইট ৪ শতাংশ থেকে কমানো শুরু হবে। পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ পুরোপুরি ১০ শতাংশ কমানো হবে। এতে প্রতিদিন ৪ হাজারের মতো ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হতে পারে।

১ অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউন এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। শনিবার ছিল এই অচলাবস্থার ৩৯তম দিন। অচলাবস্থা কাটাতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

ডেমোক্র্যাটরা ব্যয় বিলে স্বাস্থ্যসেবা খাতকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে। বিপরীতে রিপাবলিকানরা শুধুই একটি ব্যয় বিলের জন্য চাপ দিচ্ছে। উভয়পক্ষ একমত না হওয়ায় সিনেটে কয়েক দফা ভোটাভুটির পরও বিলটি পাস হয়নি।

শনিবার এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স ওয়াশিংটনের নেতাদের প্রতি আহ্বান জানায়, যেন তারা দ্রুত এই সংকটের সমাধান করেন।

নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি বিলম্বের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পর্যন্ত আগমনকারী ফ্লাইটগুলো গড়ে চার ঘণ্টারও বেশি দেরিতে পৌঁছেছে, আর যাত্রা শুরুর ফ্লাইটগুলো গড়ে দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে।

২৭ নভেম্বরের থ্যাংকস গিভিং ছুটি সামনে রেখে এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমগুলোর একটি। ফলে এই বিপর্যয় যাত্রীদের ভোগান্তি আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুধু বাণিজ্যিক নয়, ব্যক্তিগত জেট বিমানের ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

২০১৮ সালেও ডোনাল্ড ট্রাম্পের সময়কালে শাটডাউন দেখা গিয়েছিল। সেই সময় প্রায় ১০ শতাংশ নিরাপত্তা কর্মী বিনা বেতনে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রে আকাশপথে অচলাবস্থা, আরো ১৪০০ ফ্লাইট বাতিল

আপডেট টাইম : ১০:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫