ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৮ ডিসিকে যুগ্মসচিব হিসেবে পদায়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৪২ বার

ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা আটজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তারা হলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, মাগুরার জেলা প্রশাসক ওহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব, পিরোজপুরের মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ও ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে।

এছাড়া গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়জ্জম আহমদকে প্রদান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) করা হয়েছে।

অপর আদেশে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮ ডিসিকে যুগ্মসচিব হিসেবে পদায়ন

আপডেট টাইম : ১০:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫