ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কান্নায় ভেঙে পড়লেন সিলেটের ডিসি সারওয়ার আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১০৫ বার

Oplus_16908288

পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এই আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিসি সারওয়ার আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
আপনারা বলবেন জেলা প্রশাসন একটি ভালো কাজ করেছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে, তখন হয়তো অনেক প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না। সেদিন যেন অন্তত কিছু প্রশ্নের উত্তর দিতে পারি—সেই চিন্তা থেকেই আজকের এই আয়োজন।

তিনি আরও বলেন,
আজকের এই উদ্যোগ কিয়ামতের কঠিন দিনে আমার নাজাতের উছিলা হোক, এটাই আমার কামনা। এই ট্রাস্ট যদি ইমাম-মুয়াজ্জিনদের সামান্য উপকারেও আসে, তাহলে আজকের আয়োজন স্বার্থক হবে। হয়তো সেদিন সেই কঠিন প্রশ্ন থেকে কিছুটা হলেও রেহাই পাব।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

সভা শেষে উপস্থিত সবাই ডিসি সারওয়ার আলমের বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“একবার না পারিলে দেখ শতবার”- হযরত স্যারের শেখানোর মূলমন্ত্র

কান্নায় ভেঙে পড়লেন সিলেটের ডিসি সারওয়ার আলম

আপডেট টাইম : ০৮:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫