এর আগে সকালে পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসে পৌঁছান রাষ্ট্রপতি। সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান।
এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেন।
সফরসূচি অনুযায়ী, এরপরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান, নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।
২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে পাবনাতে প্রথমবার সফর আসেন। এরপর ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয় এবং ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি।
Reporter Name 























